চলে গেলেন চন্দ্রজয়ী মাইকেল কলিন্স

২৯ এপ্রিল, ২০২১ ০২:২২  
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১১ এ চড়ে ১৯৬৯ সালে চাঁদের বুকে মানুষ প্রথম পা রেখেছিলো। চন্দ্রজয়ের সেই অভিযান ২০১৯ সালে অর্ধশত বছর পূর্ণ করেছে। আর তার মাত্র দুই বছর যেতে না যেতেই মারা গেলেন সেই অভিযানের অন্যতম অভিযাত্রী মাইকেল কলিন্স। খবর এনগ্যাজেট। এক বিবৃতিতে মাইকেল কলিন্সের পরিবার জানিয়েছেন, এই মহাকাশচারী দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়েছিলেন। অবশেষে ৯০ বছর বয়সে হেরে গেলেন। মাইকেল কলিন্সের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেয়া ঐ বিবৃতিতে আরও বলা হয়, মাইক সবসময় তার পরিবার নিয়ে নম্রতার সাথে পার করেছেন। তিনি জীবনের সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। জীবনের শেষ দিন পর্যন্তও এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। মাইকেল কলিন্সের চলে যাওয়ার ফলে অ্যাপোলো ১১ মিশনের জীবিত থাকা একমাত্র নভোচারী হলে অলড্রিন। এর আগে চাঁদে প্রথম হাঁটা নীল আর্মস্ট্রং ২০১২ সালে মৃত্যুবরণ করেন। ডিবিটেক/বিএমটি