করোনার কারণে স্থগিত ব্রাউজার আপডেট

২৪ মার্চ, ২০২০ ২২:৩৩  
মাইক্রোসফট তাদের এজ ব্রাউজারের নতুন বড় ধরণের আপডেট স্থগিত করেছে। করোনাভাইরাসের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সফটওয়্যার জায়ান্টটি। খবর টেক রাডার। এর আগে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ক্রোম ব্রাউজারের জন্য একই ধরণের ঘোষণা দিয়েছে। আপডেট দেয়া হলে বাড়িতে বসে কাজ করা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য একটি বাড়তি ভোগান্তি তৈরি হবে। গুগল তাদের ক্রোম ৮০ এর জন্য সিকিউরিটি প্যাচ উন্মুক্ত করা অব্যহত রাখবে। এছাড়া তারা ক্রোম ৮১ এর পর ৮২ এর পরিবর্তে সরাসরি ক্রোম ৮৩ প্রকাশ করবে। ডিবিটেক/বিএমটি