হাসিনাকে ‘নষ্ট’ বলার পরদিন বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট: সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাসভবনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে পিকআপে করে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। জানা যায়, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা পিকআপে করে এসে এম. এ. মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বাসভবনে থাকা নাইট গার্ড দ্রুত […] The post হাসিনাকে ‘নষ্ট’ বলার পরদিন বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাসিনাকে ‘নষ্ট’ বলার পরদিন বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
২৮ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

সিলেট: সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালেকের বাসভবনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে পিকআপে করে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা।

জানা যায়, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা পিকআপে করে এসে এম. এ. মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বাসভবনে থাকা নাইট গার্ড দ্রুত তৎপর হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় সংসদ সদস্যের পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন। তবে তাদের কোনো ক্ষতি হয়নি।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা আফজাল হোসেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহত হননি বলেও জানিয়েছে পুলিশ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম. এ. মালিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, এর আগে গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার এম. এ. মালেক তার নিজ আসনে একটি জনসভায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নষ্ট’ বলে মন্তব্য করেছিলেন। ধারণা করা হচ্ছে, এই বক্তব্যের রেশ কাটতে না কাটতে তার বাড়িতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা আতঙ্ক তৈরি করার জন্য এটি করেছে।

The post হাসিনাকে ‘নষ্ট’ বলার পরদিন বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.