‘দাঁড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, তারা পালিয়েছে’

চট্টগ্রাম: দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম […] The post ‘দাঁড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, তারা পালিয়েছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘দাঁড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, তারা পালিয়েছে’
২৮ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

চট্টগ্রাম: দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, ‘শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে, দাড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন। যারা আলেম-ওলামা ও ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কোনোদিন মেনে নেবে না।’ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এ দেশের মানুষ আবারও মাঠে নামবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা যেদিন মাঠে নেমেছিল, সেদিনই হাসিনার পতন হয়েছিল। আমরাও সর্বাত্মকভাবে তাদের পাশে ছিলাম। ফ্যাসিবাদের পতনে তাদের ভূমিকা অনস্বীকার্য।’

মাদরাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী মহাসম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী-সহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

The post ‘দাঁড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, তারা পালিয়েছে’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.