চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের ২ পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর
চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও ‘দৈনিক আমাদের সময়’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের […] The post চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের ২ পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও ‘দৈনিক আমাদের সময়’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মিসবাহ উদ্দীন স্বাধীন।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও কয়েক দফা মারামারি হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে ডেকে নিয়ে যান। তবে ভৈরব বর্মণের পক্ষ থেকে ওই জুনিয়রকে তার সঙ্গে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ভৈরব কেন নিষেধ করেছিলেন—তা নিয়ে পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এ ঘটনায় ভৈরবকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় বলে জানা গেছে।
এ ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ওই সভায় দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন।
সভা চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ, যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের তুলন ও নাইমুলসহ বেশ কয়েকজন মারামারিতে জড়িয়ে পড়েন।
এদিকে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করছিলেন চুয়েট সাংবাদিক সমিতির সদস্য ও ‘দৈনিক আমাদের সময়’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিসবাহ উদ্দীন স্বাধীন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে চলমান মারামারি থামাতে এসে ২০২১-২২ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ওই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী সাংবাদিক মিসবাহকে ধরে ভিডিও ধারণের কারণ জানতে চান। একপর্যায়ে তারা তার ওপর চড়াও হয়ে মারধর করেন।
হামলাকারীদের পরিচয় জানতে চাইলে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব জানান, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে পরিচয় প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
The post চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের ২ পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





