ডেঙ্গু ঠেকাতে ডিএসসিসির বিশেষ অভিযান, ফুটপাত দখলমুক্ত
ঢাকা: রাজধানীকে মশামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে সংস্থাটির সাপ্তাহিক কর্মসূচি ‘ক্লিনিং ডে’র উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের এই অভিযানে সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট […] The post ডেঙ্গু ঠেকাতে ডিএসসিসির বিশেষ অভিযান, ফুটপাত দখলমুক্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীকে মশামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে সংস্থাটির সাপ্তাহিক কর্মসূচি ‘ক্লিনিং ডে’র উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের এই অভিযানে সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদের পাশাপাশি বেশ কিছু মালামালও জব্দ করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সড়ক ও ফুটপাতের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ সময় সড়ক ও আশপাশ পরিষ্কার করার পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মো. খয়বর রহমান বলেন, ‘গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে ডিএসসিসির নিয়মিত কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ এই অভিযান চালানো হচ্ছে।’ সবার সম্মিলিত সহযোগিতায় ডেঙ্গু শতভাগ নির্মূল করা সম্ভব না হলেও বিগত যেকোনো সময়ের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর হার নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
ডিএসসিসি এলাকার চ্যালেঞ্জ তুলে ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন এলাকা অত্যন্ত জনবহুল। এখানকার রাস্তাঘাট ও ভবন অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা বেশ শ্রমসাধ্য। তারপরও প্রশাসকের নেতৃত্বে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরবাসীর চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করছেন। ইতোমধ্যে এলাকার নর্দমা ও কালভার্টগুলো পরিষ্কার করা হয়েছে।’
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে খয়বর রহমান বলেন, ‘কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন। নগরীকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
ডিএসসিসি সূত্রে জানা গেছে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে একই সময়ে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে এ বিশেষ পরিচ্ছন্নতা ও উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
The post ডেঙ্গু ঠেকাতে ডিএসসিসির বিশেষ অভিযান, ফুটপাত দখলমুক্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





