ঢাকায় ৪ ডিসেম্বর পরিবেশিত হবে রুশ অপেরা
ঢাকা: রুশ শাস্ত্রীয় সংগীত, অপেরা, রোমান্স ও পিয়ানোর পরিবেশনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজিং স্টারস লাইভ ইন ঢাকা’ শীর্ষক বিশেষ কনসার্ট। আগামী ৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। কনসার্টে রাশিয়ার তিনজন শিল্পী সংগীত পরিবেশন করবেন। তারা হলেন- ব্যারিটোন শিল্পী ইউরি কোপিরিন, সোপ্রানো শিল্পী ইউলিয়া রুমিয়ান্তসেভা […] The post ঢাকায় ৪ ডিসেম্বর পরিবেশিত হবে রুশ অপেরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রুশ শাস্ত্রীয় সংগীত, অপেরা, রোমান্স ও পিয়ানোর পরিবেশনা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজিং স্টারস লাইভ ইন ঢাকা’ শীর্ষক বিশেষ কনসার্ট। আগামী ৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
কনসার্টে রাশিয়ার তিনজন শিল্পী সংগীত পরিবেশন করবেন। তারা হলেন- ব্যারিটোন শিল্পী ইউরি কোপিরিন, সোপ্রানো শিল্পী ইউলিয়া রুমিয়ান্তসেভা ও পিয়ানোবাদক মাক্সিম লি।
রুস্কি মির ফাউন্ডেশন, চাইকভস্কি মস্কো স্টেট কনজারভেটরি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় রাশিয়ান হাউস ইন বাংলাদেশ এ কনসার্টের আয়োজন করছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টে রাশিয়ার বিখ্যাত সুরকার চাইকভস্কি ও র্যাখমানিনফের পাশাপাশি মোৎসার্ট, শোপাঁসহ বিশ্বখ্যাত সুরকারদের নির্বাচিত সংগীত পরিবেশন করা হবে।
আয়োজকরা জানান, দর্শকদের জন্য কনসার্টে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। এজন্য কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।
সংগীতপ্রেমীরা বিনামূল্যে এ আয়োজন উপভোগ করতে পারবেন।
The post ঢাকায় ৪ ডিসেম্বর পরিবেশিত হবে রুশ অপেরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





