ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত
ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিষয়াদি প্রচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের তদন্ত শাখা থেকে জারি করা ওই আদেশে […] The post ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনাকাঙ্ক্ষিত বিষয়াদি প্রচারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের তদন্ত শাখা থেকে জারি করা ওই আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয়াদি প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এটি ‘বাংলাদেশ বিমান কর্পোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯’-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।
আদেশে আরও উল্লেখ করা হয়, প্রবিধানমালার ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মো. রফিকুল আলমকে (পি-৩৬৭৪৩) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং ঢাকার বলাকাস্থ বিমানের প্রধান কার্যালয়ে নিয়মিত হাজিরা দেবেন। এ ছাড়া তাকে তার বর্তমান ঠিকানায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে জানানো হয়েছে।
The post ফেসবুকে পোস্ট দিয়ে বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





