রোগী সেজে চমেকে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০

চট্টগ্রাম: মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে সরকারি কর্মচারীসহ অন্তত ৩০ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযান সূত্রে জানা গেছে, এসআরবির সদস্যরা সাদাপোশাকে রোগী ও স্বজন সেজে হাসপাতালের বিভিন্ন […] The post রোগী সেজে চমেকে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রোগী সেজে চমেকে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০
২৬ নভেম্বর, ২০২৬ ২৩:০০  

চট্টগ্রাম: মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানে সরকারি কর্মচারীসহ অন্তত ৩০ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা গেছে, এসআরবির সদস্যরা সাদাপোশাকে রোগী ও স্বজন সেজে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে অবস্থান নেন। এ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন দেখা, বেড ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের হাতেনাতে আটক করা হয়।

এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, অভিযানের আগে কয়েক দিন ধরে সাদাপোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন অংশে অবস্থান করে দালালদের তৎপরতা পর্যবেক্ষণ করেন। সংগৃহীত ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।

এসআরবি অধিনায়ক জানান, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে কাজ করেন। কেউ বেড পাইয়ে দেওয়ার কথা বলেন, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল করে দেন, আবার কেউ অ্যাম্বুলেন্স ঠিক করে দেওয়ার নামে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন।

রোগী ও স্বজনদের প্রতি আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি এই হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। ধৈর্য ধরে নিজেরা সচেতন থাকতে হবে এবং কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর কাছে গিয়ে টাকা-পয়সা দেওয়া যাবে না।

হাসপাতালে নিজস্ব নিরাপত্তারক্ষী ও আনসার সদস্য থাকার পরও দালাল চক্র সক্রিয় থাকার বিষয়ে এসআরবি অধিনায়ক বলেন, হাসপাতালের প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা কম। নিরাপত্তারক্ষী বাড়ানো গেলে এ ধরনের অনিয়ম অনেকটাই কমবে। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষও দালালবিরোধী অভিযানে আন্তরিক বলে জানান তিনি।

The post রোগী সেজে চমেকে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.