দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। যারা ইউপি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব জানান, দেশে মোট ভোটার ১২ কোটি […] The post দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল
২৫ নভেম্বর, ২০২৬ ১৭:০০  

ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। যারা ইউপি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সচিব জানান, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯। ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী হয়েছে তারা যুক্ত হয়েছেন। আর ৩১ অগাস্টের পর তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮, পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং ১ হাজার ২৯৭ জন হিজড়া ভোটার রয়েছেন।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি। এছাড়া, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে। প্রথম ধাপে ১০৪২টি, দ্বিতীয় ধাপে ১০৬৯টি, তৃতীয় ধাপে ১০২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

The post দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.