ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬
ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৭ জন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু […] The post ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৭ জন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৬৭ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৫০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, ঢাকা বিভাগে ৬৩০ জন, খুলনা বিভাগে ১৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ১৬০ জন এবং রংপুর বিভাগে ৩৪ জন।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৫২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৮৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৯২৯ জন।
The post ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





