মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

ঢাকা: দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে সরকার মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের ব্রিফ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর রাষ্ট্রীয় এক অতিথি ভবনে এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান, এটি সকাল ৯টায় শুরু হতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির কূটনীতিকদের ব্রিফ করবেন বলে ওই […] The post মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
২৩ নভেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে সরকার মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের ব্রিফ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর রাষ্ট্রীয় এক অতিথি ভবনে এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান, এটি সকাল ৯টায় শুরু হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির কূটনীতিকদের ব্রিফ করবেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় অবস্থিত সকল কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের একটি ব্রিফিংয়ে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে।

The post মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.