চট্টগ্রামে পানের ঝুড়িতে করে ইয়াবা পাচারের সময় আটক ১

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পানের ঝুড়ির ভেতরে লুকিয়ে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটে মেসার্স হযরত মালেক শাহ নামের পানের আড়তের […] The post চট্টগ্রামে পানের ঝুড়িতে করে ইয়াবা পাচারের সময় আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রামে পানের ঝুড়িতে করে ইয়াবা পাচারের সময় আটক ১
২৩ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে পানের ঝুড়ির ভেতরে লুকিয়ে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।

রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটে মেসার্স হযরত মালেক শাহ নামের পানের আড়তের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফজলুল কাদের দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন। আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

The post চট্টগ্রামে পানের ঝুড়িতে করে ইয়াবা পাচারের সময় আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.