খুলনায় বিএনপি নেতাকে গুলি

খুলনা: জেলার তেরখাদায় মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাফিক সরদার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত […] The post খুলনায় বিএনপি নেতাকে গুলি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনায় বিএনপি নেতাকে গুলি
২২ নভেম্বর, ২০২৬ ০৯:০০  

খুলনা: জেলার তেরখাদায় মাফিক সরদার নামে এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মোকামপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাফিক সরদার উত্তর মোকামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে তিনি মোকামপুর বাজার থেকে ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে মিকাইলের স’মিলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন।

তেরখাদা থানার ওসি (তদন্ত) কবির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

The post খুলনায় বিএনপি নেতাকে গুলি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.