পাঁচ ধাপে ৪২৯০ ইউপিতে নির্বাচন, তালিকা প্রকাশ

‎‎ঢাকা: ‎পাঁচ ধাপে মোট ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‎ ‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। ‎ ‎ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত […] The post পাঁচ ধাপে ৪২৯০ ইউপিতে নির্বাচন, তালিকা প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পাঁচ ধাপে ৪২৯০ ইউপিতে নির্বাচন, তালিকা প্রকাশ
১৯ নভেম্বর, ২০২৬ ১৯:০০  

‎‎ঢাকা: ‎পাঁচ ধাপে মোট ৪ হাজার ২৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।
‎
‎ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করবেন।
‎
‎ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
‎
‎প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে, ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
‎
‎তালিকা দেখুন এখানে-

১ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের বিবরণী

২য় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের বিবরণী

৩য় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের বিবরণী.pdf

৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের বিবরণী.pdf

৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদের বিবরণী

The post পাঁচ ধাপে ৪২৯০ ইউপিতে নির্বাচন, তালিকা প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.