গাইবান্ধায় পৃথক ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক চারটি ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে নিখোঁজের দুইদিন পর পুকুরে মিলেছে এক যুবকের মরদেহ। অন্যদিকে, আরও দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অপর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে হাসপাতাল থেকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মধ্য মাস্তা দক্ষিণপাড়া গ্রামের একটি পুকুর […] The post গাইবান্ধায় পৃথক ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গাইবান্ধায় পৃথক ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার
১৯ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক চারটি ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে নিখোঁজের দুইদিন পর পুকুরে মিলেছে এক যুবকের মরদেহ। অন্যদিকে, আরও দুইজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অপর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে হাসপাতাল থেকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মধ্য মাস্তা দক্ষিণপাড়া গ্রামের একটি পুকুর থেকে আব্দুল মমিন মিয়া (৩০) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্বজনদের ভাষ্য, দুইদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন মমিন। পরে পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

এদিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখুসুখু গ্রামে পৃথক ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) ও শ্রীমল হাসদা (২২) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। জহুরুল ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং শ্রীমল রহর হাসদার ছেলে। তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এ ছাড়া উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামে মোতাহার হোসেন প্রধান (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে। জানা গেছে, অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন সরকার চারজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জহুরুল ইসলাম ও শ্রীমল হাসদার মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চারটি ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানায়, আব্দুল মমিনের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

The post গাইবান্ধায় পৃথক ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.