নিজস্ব ক্লাউড স্টোরেজ আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাট ব্যাকআপ সংরক্ষণে দীর্ঘদিনের নির্ভরতা কাটিয়ে নিজস্ব ক্লাউড স্টোরেজ ব্যবস্থা আনার পথে এগোচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নতুন এই উদ্যোগে ব্যবহারকারীরা ২ গিগাবাইট পর্যন্ত বিনামূল্যে স্টোরেজ সুবিধা পাবেন এবং সংরক্ষিত চ্যাট ডিফল্টভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষায় থাকবে। চ্যাট ব্যাকআপ রাখার ক্ষেত্রে গুগল ড্রাইভের পাশাপাশি ব্যবহারকারীরা শিগগিরই হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ পেতে পারেন। অ্যাপের ভেতরেই যুক্ত […] The post নিজস্ব ক্লাউড স্টোরেজ আনছে হোয়াটসঅ্যাপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিজস্ব ক্লাউড স্টোরেজ আনছে হোয়াটসঅ্যাপ
১৯ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

চ্যাট ব্যাকআপ সংরক্ষণে দীর্ঘদিনের নির্ভরতা কাটিয়ে নিজস্ব ক্লাউড স্টোরেজ ব্যবস্থা আনার পথে এগোচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নতুন এই উদ্যোগে ব্যবহারকারীরা ২ গিগাবাইট পর্যন্ত বিনামূল্যে স্টোরেজ সুবিধা পাবেন এবং সংরক্ষিত চ্যাট ডিফল্টভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষায় থাকবে।

চ্যাট ব্যাকআপ রাখার ক্ষেত্রে গুগল ড্রাইভের পাশাপাশি ব্যবহারকারীরা শিগগিরই হোয়াটসঅ্যাপের নিজস্ব ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ পেতে পারেন। অ্যাপের ভেতরেই যুক্ত হতে যাওয়া এই সেবা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী হোয়াটসঅ্যাপ ক্লাউড অথবা গুগল ড্রাইভে চ্যাট ব্যাকআপ সংরক্ষণ করতে পারবেন।

বর্তমানে নির্বাচিত কিছু অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীর ওপর এই ফিচারের পরীক্ষা চালানো হচ্ছে। ডব্লিউএবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪৬.৪-এ ফিচারটি নজরে এসেছে। এতে শুরুতে ২ গিগাবাইট পর্যন্ত বিনামূল্যে স্টোরেজ দেওয়ার কথা বলা হয়েছে; তবে এর চেয়ে বেশি জায়গা প্রয়োজন হলে বেতনভিত্তিক সাবস্ক্রিপশন নিতে হবে।

এই সেবা চালু রাখতে হলে ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন সক্রিয় রাখতে হবে। নতুন এই ক্লাউড স্টোরেজের বড় বৈশিষ্ট্য হলো এর নিরাপত্তা ব্যবস্থা। এখানে সংরক্ষিত তথ্য ডিফল্টভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে এবং ব্যবহারকারীরা এই সুরক্ষা বন্ধ করতে পারবেন না। এনক্রিপশন ছাড়া ব্যাকআপ রাখতে চাইলে গুগল ড্রাইভ বা আইক্লাউডের মতো অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।

The post নিজস্ব ক্লাউড স্টোরেজ আনছে হোয়াটসঅ্যাপ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.