প্রাচীন ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ দখলমুক্ত করে সংরক্ষণের দাবি সংসদে
ঢাকা: প্রাচীন ঐতিহাসিক নিদর্শন জিনজিরা প্রাসাদ দখলমুক্ত ও যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন মহিলা আসন ১১-এর এমপি নিপুন রায়। মঙ্গলবার (১৭ নভেম্বর ) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে দেওয়া এক বক্তব্যে সাড়ে তিনশ বছরের । তিনি বলেন, ঢাকার তিন আসনে অন্তর্ভুক্ত কেরানীগঞ্জ অবস্থিত ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ মোগল আমলে ঢাকা স্থাপত্য ও নদীভিত্তিক নগর […] The post প্রাচীন ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ দখলমুক্ত করে সংরক্ষণের দাবি সংসদে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: প্রাচীন ঐতিহাসিক নিদর্শন জিনজিরা প্রাসাদ দখলমুক্ত ও যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন মহিলা আসন ১১-এর এমপি নিপুন রায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর ) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে দেওয়া এক বক্তব্যে সাড়ে তিনশ বছরের ।
তিনি বলেন, ঢাকার তিন আসনে অন্তর্ভুক্ত কেরানীগঞ্জ অবস্থিত ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ মোগল আমলে ঢাকা স্থাপত্য ও নদীভিত্তিক নগর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজদৌলার পরিবারের নারীদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে এই প্রাসাদটি। ফলে জিনজিরা শুধু একটি প্রাচীন স্থাপনাই নয়, এটি বাংলার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন, ঔপনিবেশিক আধিপত্যের সূচনা এবং সেই পরিবর্তনের মানবিক পরিণতির একটি বিরল ঐতিহাসিক দলিল।
বাংলাদেশ সরকার প্রত্নতাত্ত্বিক অধিদফতরের প্রত্নস্থলের তালিকায় ‘জিনজিরা প্যালেস অ্যান্ড গেট’ নামে এই ঐতিহাসিক নিদর্শনটি তালিকাভুক্ত হলেও দীর্ঘদিনের অবহেলা, অপরিকল্পিত নির্মাণ, ভূমি সংক্রান্ত জটিলতা এবং কার্যকর সংরক্ষণের অভাবে প্রাসাদের অধিকাংশ অংশ ইতিমধ্যে বিলুপ্ত হয়েছে।
সংস্কৃতি মন্ত্রীর কাছে সুনির্দিষ্ট অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, জিনজিরা প্রাসাদের বর্তমান অবস্থা, জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয় সরজমিনে যাচাই করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ দখলমুক্তকরণ এবং স্থাপনাটির অবশিষ্ট অংশ সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া প্রাসাদটি ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সংরক্ষণ, সংস্কার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য একটি সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান তিনি।
The post প্রাচীন ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ দখলমুক্ত করে সংরক্ষণের দাবি সংসদে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





