বর্ণাঢ্য আয়োজনে ‘সিরাজগঞ্জ কালচার্স’র আত্মপ্রকাশ

সিরাজগঞ্জ: যমুনা তীরবর্তী জনপদ সিরাজগঞ্জের সমৃদ্ধ শিল্প, সাহিত্য ও লোকজ ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সাংস্কৃতিক সংগঠন ‘সিরাজগঞ্জ কালচার্স’। ​সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পৌর ভাসানী মিলনায়তনে সুর, ছন্দ ও কথামালার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে। সিরাজগঞ্জ কালচার্স’-এর সভাপতি জুবায়ের জিকোর সভাপতিত্বে ও সংগঠন‌টির সাধারণ সম্পাদক […] The post বর্ণাঢ্য আয়োজনে ‘সিরাজগঞ্জ কালচার্স’র আত্মপ্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বর্ণাঢ্য আয়োজনে ‘সিরাজগঞ্জ কালচার্স’র আত্মপ্রকাশ
১৭ নভেম্বর, ২০২৬ ২১:০০  

সিরাজগঞ্জ: যমুনা তীরবর্তী জনপদ সিরাজগঞ্জের সমৃদ্ধ শিল্প, সাহিত্য ও লোকজ ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সাংস্কৃতিক সংগঠন ‘সিরাজগঞ্জ কালচার্স’।

​সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পৌর ভাসানী মিলনায়তনে সুর, ছন্দ ও কথামালার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সিরাজগঞ্জ কালচার্স’-এর সভাপতি জুবায়ের জিকোর সভাপতিত্বে ও সংগঠন‌টির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জ‌য়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাট্য নির্দেশক ও জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. শামসুল আলম স্বপন এবং নজরুল একাডেমি, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠু।

​আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “সংস্কৃতি একটি জাতির প্রাণশক্তি। সুস্থ ও মননশীল সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। সিরাজগঞ্জের সমৃদ্ধ লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেগবান করতে ‘সিরাজগঞ্জ কালচার্স’ অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

​অতিথিরা তাদের বক্তব্যে নবগঠিত সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং জেলায় নিয়মিত সুস্থধারার সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

​আলোচনা পর্ব শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সংগীত, আবৃত্তি ও নৃত্যের মূর্ছনায় মিলনায়তনজুড়ে তৈরি হয় এক উৎসবমুখর ও নান্দনিক পরিবেশ, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

The post বর্ণাঢ্য আয়োজনে ‘সিরাজগঞ্জ কালচার্স’র আত্মপ্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.