দেশে অপরিণত শিশু জন্মের হার ১৬ দশমিক ২ শতাংশ
ঢাকা: বাংলাদেশে অপরিণত নবজাতকের জন্ম এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। দেশে অপরিণত জন্মের হার আনুমানিক ১৬ দশমিক ২ শতাংশ। নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ), শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতির উন্নতির ফলে অপরিণত নবজাতকের বেঁচে থাকার হার বৃদ্ধি পেয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও এসব শিশুর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিচর্যা […] The post দেশে অপরিণত শিশু জন্মের হার ১৬ দশমিক ২ শতাংশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: বাংলাদেশে অপরিণত নবজাতকের জন্ম এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। দেশে অপরিণত জন্মের হার আনুমানিক ১৬ দশমিক ২ শতাংশ। নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ), শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতির উন্নতির ফলে অপরিণত নবজাতকের বেঁচে থাকার হার বৃদ্ধি পেয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও এসব শিশুর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ‘বিশ্ব অপরিণত নবজাতক দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। এবারের প্রতিপাদ্য হলো-“ছোট্ট শিশু, সম্ভাবনা অনেক বছরেরবড়। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজন নিয়মিত ও সমন্বিত পরিচর্যায় বিনিয়োগ”।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক ও বিএমইউর ফিটোম্যাটানাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা সাঈদা। সম্মানিত অতিথির বক্তব্য দেন ফিটোম্যাটারনাল মেডিসিন বিশেষজ্ঞ বিএমইউর সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। সেমিনারে বিশ্ব অপরিণত নবজাতক দিবসের প্রবন্ধ উপস্থাপন করেন ফেইজ বি এর রেসিডেন্ট ডা. সামিরা খান ও ডা. সিরাজুম মনিরা।
সেমিনারে বক্তারা বলেন, এ বছরের বিশ্ব অপরিণত নবজাতক দিবসের প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো, অপরিণত অবস্থায় জন্ম নেওয়া নবজাতক-শিশুদের শুধু বেঁচে থাকা নিশ্চিত করাই নয়, বরং তাদের সুস্থ শারীরিক বৃদ্ধি, স্নায়ুবিক বিকাশ এবং দীর্ঘমেয়াদি জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পরিচর্যা ও নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ নিশ্চিত করা। বাংলাদেশে অপরিণত নবজাতকের জন্ম এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। দেশে অপরিণত জন্মের হার আনুমানিক ১৬ দশমিক ২ শতাংশ। নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ), শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী আধুনিক চিকিৎসাব্যবস্থা এবং ক্যাঙ্গারু মাদার কেয়ার পদ্ধতির উন্নতির ফলে অপরিণত নবজাতকের বেঁচে থাকার হার বৃদ্ধি পেয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও এসব শিশুর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিশুর শারীরিক ও স্নায়বিক বিকাশ, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।
বক্তারা আরও বলেন, অপরিণত নবজাতকের হাসপাতাল-পরবর্তী সমন্বিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই আজকের এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাই বিশ্ব অপরিণত নবজাতক দিবসের মূল বার্তা প্রতিটি অপরিণত নবজাতকের শুধু বেঁচে থাকার অধিকারই নয়, বরং সুস্থভাবে বেড়ে ওঠা, বিকশিত হওয়া এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার সমান সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব অত্যন্ত বাস্তবসম্মত ও সময় উপযোগী।
The post দেশে অপরিণত শিশু জন্মের হার ১৬ দশমিক ২ শতাংশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





