তারেক রহমানের জীবন ও রাজনীতি
কলংকিত ১/১১’র সময় থেকে প্রায় দুই দশক ধরে মানুষের পুঞ্জিভূত দুঃখ কষ্ট এবং ক্লান্তিতে তারেক রহমান নিঃসন্দেহে এক অনিবার্য সরবরতা। ছিন্নমূল উৎপাটিত বৃক্ষের মতো মানুষের সব আশা ভরসা যখন দুঃসময়ে নির্যাতনে হারিয়ে গিয়েছিল তারেক রহমান তখন মানুষের সামনে দাঁড়িয়েছিলেন আশা উপত্যকা হিসেবে। সীমহীন নিরবতার মাঝেও তারেক রহমান সম্ভাবনার সুর জাগিয়েছিলেন হেমিলনের বাঁশিওয়ালার মতো। তার নেতৃত্বে […] The post তারেক রহমানের জীবন ও রাজনীতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কলংকিত ১/১১’র সময় থেকে প্রায় দুই দশক ধরে মানুষের পুঞ্জিভূত দুঃখ কষ্ট এবং ক্লান্তিতে তারেক রহমান নিঃসন্দেহে এক অনিবার্য সরবরতা। ছিন্নমূল উৎপাটিত বৃক্ষের মতো মানুষের সব আশা ভরসা যখন দুঃসময়ে নির্যাতনে হারিয়ে গিয়েছিল তারেক রহমান তখন মানুষের সামনে দাঁড়িয়েছিলেন আশা উপত্যকা হিসেবে। সীমহীন নিরবতার মাঝেও তারেক রহমান সম্ভাবনার সুর জাগিয়েছিলেন হেমিলনের বাঁশিওয়ালার মতো। তার নেতৃত্বে এক অপূর্ব সুন্দরের প্রসরা আছে দীর্ঘায়িত রশ্মির মতো, ¯িœগ্ধ ও প্রশন্ন। প্রবালের মসৃণতা যার দেশ প্রেমের ভাঁজে ভাঁজে। ফ্যাসিস্ট বিরোধী গণআন্দোলনকে তারেক রহমান অর্থবহ করে তুলেছেন, তার সুমহান নেতৃত্বের কারুকার্যে। তারেক রহমান নিজের নামের শাব্দিক অর্থের মতোই এক উজ্জ্বলতম নীহারিকা নক্ষত্র, সারাক্ষণ গণমানুষের অন্তরের জানালায় এসে দাঁড়ায় গণতন্ত্রের নয়া জাগরণের শপথ হয়ে। গণতন্ত্র হীনতায় বিধ্বস্ত মানুষের কাছে তারেক রহমান নিশ্চয়ই সময়ের কাঙ্খিত দূত। প্রত্যাশার নির্ভীক বিজয়ী পুরুষ। সময়ের বিমূর্ত আবহে তারেক রহমান অকস্মাৎ আলোকিত সৌরভের চৈতন্য। পৃথিবীর অনন্ত সময়ে নিশ্চয়ই মনে রাখবে তারেক রহমানকে । গণমানুষকে আশায় জাগানীয়া এক মোহনীয় গজল। মানুষ হৃৎপি-ের গভীরে অনুভব করে তারেক রহমানের স্পন্দন।
বাংলাদেশের ইতিহাসে তারেক রহমান গণতন্ত্র পুণর্জাগরণে কিংবদন্তি প্রাণ পুরুষ। তার নেতৃত্বে প্রায় স্থবির হয়ে যাওয়া জাতীয়তাবাদী শক্তিতে অনুপ্রেরণায় উজ্জীবিত হয়েছে গণতন্ত্রকামী মানুষ। তার আদর্শের ফল্গুধারায় চারদিকে মানুষের জীবন-যাত্রায় আবার জেগেছে প্রত্যাশার কলতান। দেশ ও জাতি রাষ্ট্রের তিনি কাঙ্খিত অভিভাবক নিরেট আস্থার অবলম্বন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুবপথ নেতৃত্বের তিনি সম্মিলিত মোহনা। জিয়া, খালেদা জিয়াকে কেন্দ্র করেই তারেক রহমানের নেতৃত্ব ও রাজনীতি। তারেক রহমান মনেপ্রাণে, চিন্তায়, অনুভবে, অস্থিমজ্জায় বাংলাদেশকে আপাদমস্তক ধারন ও লালন-পালন করছেন একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে। এই যে তার ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তা মূলতঃ একজন নিরেট বাংলাদেশী দেশপ্রেমিক নাগরিকের আদর্শগত চিন্তার বহিঃপ্রকাশ। রাজনীতির বাহিরে তার জীবন ব্যবস্থা একটুকরো সময়ও ব্যয় হয়নি, ব্যক্তিগত কিংবা পারিবারিক জীবন ব্যবস্থা প্রয়োজনে।
দেশে ফেরার দিন তারেক রহমান শতস্ফূর্তভাবে লাখো জনতার মাঝে ঘোষণা দিয়েছিলেন ‘I have a Plan’ -এই প্ল্যান কিন্তু একদিন দু’দিনের জন্য নয়। ১/১১’র পূর্বাপর সময় থেকে দেশে ফেরা পর্যন্ত তার দেখা রাজনীতি, অর্থনীতি, সামাজিক সংস্কৃতি, হাল-অবস্থা, যা তিনি অনুভব করেছন চুল চেড়া তার নিরিখেই তিনি ফ্যাসিস্ট বিধ্বস্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা করেছেন তার নেতৃত্বের দক্ষতার মাঝে। হিংসা, প্রতিশোধ ও আক্রমণাত্মক মনোভঙ্গির পরিবর্তে সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধে দীক্ষিত হয়ে রাজনীতিকে সবার কাছে গ্রহণযোগ্য ও সহনীয় করে তোলা মানসিকতাতেই তিনি নিজেকে অভিসিক্ত করেছেন। তবে সৃষ্টের লালন, দুষ্টের দমন এই আপ্তবাক্যটি উচ্চারণের মধ্য দিয়ে তিনি তার সরকারের দেশ পরিচালনার ক্ষেত্রে নিজস্ব দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন।
সম্প্রতি বিরোধী দলের একজন সংসদ সদস্য তার এলাকায় নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই বক্তব্য নিয়ে যথেষ্ট হইচই পড়ে গিয়েছিল। একই দেশে দুই প্রধানমন্ত্রী এ রকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে মামলা হতে পারতো, সামাজিক অবস্থায় রেশারেশি তৈরি হতে পারতো, আরও কতকি। অন্ততঃ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এ রকম বক্তব্য দিলেতো পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো কল্পনাও করা যায় না। এ সংসদ সদস্য সেদিন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসতে হাসতে বললেন ‘প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলাম কুশলাদি বিনিময় করার জন্য। তিনি আমাকে দেখে হাসতে হাসতে বললেন ‘আপনিওতো প্রধানমন্ত্রী’। আমি বললাম ‘আমিতো সিম্বলিকভাবে একথা বলেছি।’ প্রধানমন্ত্রী হাসতে হাসতে আমাকে বললেন- আমি সেটা জানি। এই যে, প্রধানমন্ত্রী অতিশয় বিনয়ের সাথে একজন এমপিকে বললেন ‘আমি সেটা জানি’। এ ধরনের আচরণ বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর বিগত যে কোন সরকারের ইতিহাসে অতিশয় মানবিক উদাহরণ নয় কী? এর চেয়ে মানবিক, এর চেয়ে গণতান্ত্রিক সহজ সরল আচরণ বাংলাদেশের ইতিহাসে জনগণ প্রত্যক্ষ করেছে কী? সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি এম.পি বলেছেন- তারেক জিয়া উনিতো আরেক জিয়া। এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তারেক রহমানের নেতৃত্ব, ব্যক্তিগত সততা ও আচার-আচারণের যথেষ্ট মিল খুঁজে পেয়েছেন বলেই তারেক রহমানকে আরেক জিয়া বলে উল্লেখ করেছেন।
২০১৫ সালে শিল্পী পলাশের কণ্ঠে তারেক রহমানের উপর আমার লেখা একটি গান রেকর্ড করি মগবাজারের দিলু রোডের এক স্টুডিওতে। সে গানের সুরকার ছিলেন বিখ্যাত সুরকার বদরুল আলম বকুল ভাই। উনি এখন আর বেঁচে নেই। তারেক রহমানকে নিয়ে লেখা আমার যে গানটি সুরারোপ করেছিলেন, সে গানের পঙ্ক্তি ছিল এরকম ‘তারেক রহমান তোমার নেতৃত্বে আমরা দেশ গড়ার নিলাম শপথ, তোমাকেই গড়তে হবে আমাদের সোনালী ভবিষ্যৎ। আমাদের চোখের তারায় তারেক রহমান অন্তরে শহীদ জিয়া, জাতীয়তাবাদ গণতন্ত্র, রাজনীতির মূলমন্ত্র, আমাদের আশ্রয় খালেদা জিয়া। তারেক জিয়া তুমি আরেক জিয়া।’
তারেক রহমান প্রচলিত রাজনীতির অচলায়তন ভেঙ্গে বাংলাদেশের রাজনীতিতে সৃজনশীলতার এবং পরমতের প্রতি শ্রদ্ধা স্থাপনের নজির স্থাপন করেছেন। সংসদে এবং সংসদের বাইরে যে ভাষায় সরকারের বিরুদ্ধে এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী এবং জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যাচার চালানো হচ্ছে, অতীতে এরকম ন্যাক্কারজনক পরিস্থিতি কখনই দৃশ্যমান হয়নি। আলোচনা-সমালোচনার নামে অকথ্য ভাষায় যে ভায়োলেন্স তৈরি করা হচ্ছে তা রীতিমতো ফ্যাসিস্ট আচরণের নগ্ন বহিঃপ্রকাশ। নিশ্চয়ই এসব আচরণ গণতান্ত্রিক রীতি-নীতির বিরুদ্ধে একধরনের তথ্য সন্ত্রাস। কিন্তু তারেক রহমানের এমন কোন রেকর্ড নেই, যে তিনি সংসদে কিংবা সংসদের বাইরে এ ব্যাপারে কোন প্রকার পাল্টা জবাব দিয়েছেন, এর অর্থ হচ্ছে জনগণকে বুঝতে দেওয়া, জনগণকেই ভালোমন্দ খুঁজে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া। তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে অনুস্মরণীয় যে দিকটি আজকে নতুন প্রজন্মকে প্রভাবিত করছে, তাহলো সময়ের সাথে সংগতি রেখে বাস্তবতার সাথে তাল মিলিয়ে আমাদের তরুণ প্রজন্মকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা। তারেক রহমান মহান আল্লাহ্ তায়ালা আপনার সার্বিক কল্যাণ করুন।
লেখক: কবি, গীতিকার ও কলামিস্ট
The post তারেক রহমানের জীবন ও রাজনীতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





