‎হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের কার্যক্রম শুরু

‎ঢাকা: আসন্ন ২০২৭ সালের হজে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ আজ থেকে শুরু হয়েছে। ‎ ‎সোমবার (১৬ নভেম্বর) থেকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত সাত দিন চলবে এ কার্যক্রম। ‎ ‎এ পরিবর্তনের জন্য হজযাত্রীর লিখিত সম্মতিপত্র থাকতে হবে। গতকাল রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে […] The post ‎হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের কার্যক্রম শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‎হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের কার্যক্রম শুরু
১৬ নভেম্বর, ২০২৬ ১৪:০০  

‎ঢাকা: আসন্ন ২০২৭ সালের হজে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের সুযোগ আজ থেকে শুরু হয়েছে।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) থেকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত সাত দিন চলবে এ কার্যক্রম।
‎
‎এ পরিবর্তনের জন্য হজযাত্রীর লিখিত সম্মতিপত্র থাকতে হবে। গতকাল রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে একজন হজযাত্রীকে একবারের বেশি স্থানান্তর করা যাবে না।
‎
‎এতে আরও বলা হয়, হজযাত্রীর লিখিত সম্মতি ছাড়া এজেন্সি পরিবর্তন বা একাধিকবার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

The post ‎হজযাত্রীদের এজেন্সি পরিবর্তনের কার্যক্রম শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.