বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরে বাবা রহিম উল্লাহকে (৬৩) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মো. রামিনের (২১) বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা রামিনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। রোববার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ দল অভিযান চালিয়ে […] The post বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে গ্রেফতার
১৬ নভেম্বর, ২০২৬ ১৪:০০  

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরে বাবা রহিম উল্লাহকে (৬৩) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে মো. রামিনের (২১) বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা রামিনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭।

রোববার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এসআরবি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, রহিম উল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে ও আশপাশে ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন।

তার ছেলে রামিন বাবার কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তবে বিক্রির টাকা ঠিকমতো বাবাকে না দিয়ে অপ্রয়োজনে খরচ করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বাবা তাকে সতর্ক করলে ক্ষুব্ধ হন রামিন।

এসআরবি’ তথ্যানুযায়ী, গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসার টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রামিন বাবাকে মারধর করেন। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলে রামিন বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

পরে রাত ১১টার দিকে বিজয়নগরের ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে আবারও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় রামিন তার বাবাকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়েছে। এতে রহিম উল্লাহ গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় রামিনকে প্রধান আসামি করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ঘটনার পর থেকে পলাতক রামিনকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৭। পরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

The post বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.