শামিত-হামজার গোল, প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে বাংলাদেশ
শুরু থেকেই বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবল। তারই ফল মিলেছে দ্রুত। শামিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেছেন অধিনায়ক হামজা চৌধুরী। হামজার দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ। বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুরু থেকেই শ্রীলঙ্কার রক্ষণে চাপ তৈরি […] The post শামিত-হামজার গোল, প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শুরু থেকেই বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবল। তারই ফল মিলেছে দ্রুত। শামিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেছেন অধিনায়ক হামজা চৌধুরী। হামজার দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।
বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুরু থেকেই শ্রীলঙ্কার রক্ষণে চাপ তৈরি করে স্বাগতিক বাংলাদেশ। চতুর্থ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল বাংলাদেশ। হামজার নেওয়া শট অবশ্য চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। তিন মিনিট পর হোসাইনের ক্রস থেকে সুযোগ তৈরি হলেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি ফারহান আলী ওয়াহিদ।
অষ্টম মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডান দিক থেকে হামজার ক্রস সামলাতে গিয়ে ভুল করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ফিরতি বল পেয়ে প্রথম প্রচেষ্টায় বাধা পেলেও দ্বিতীয় চেষ্টায় জাল খুঁজে নেন শামিত সোম। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
গোলের পর আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ১৫ মিনিটে বক্সের বাইরে থেকে হামজার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে ফারহানের হেড থেকে আসা বলে ব্যাকফ্লিকের চেষ্টা করেন হামজা। তবে তাঁর সেই প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
মাঝে বলের দখল নেওয়ার চেষ্টা করে শ্রীলঙ্কাও। ৩৫ মিনিটে বলের নিয়ন্ত্রণে কিছুটা এগিয়ে ছিল সফরকারীরা। কিন্তু সেই আধিপত্য থেকে উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। ৪০ মিনিটে ডি সিলভার বাঁ দিক থেকে বাড়ানো ক্রস অবশ্য বাংলাদেশের রক্ষণে কিছুটা অস্বস্তি তৈরি করে।
বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান অধিনায়ক হামজা। ৪৪ মিনিটে বাঁ দিক দিয়ে বল নিয়ে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর জোরালো শট নেন। বল গোলরক্ষকের হাঁটুতে লেগে পোস্টে আঘাত করে শেষ পর্যন্ত জালে জড়ায়। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
প্রথমার্ধে দুই গোলের পাশাপাশি আক্রমণেও বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। গ্রুপ সেরা হতে দ্বিতীয়ার্ধেও নিশ্চয় এই আধিপত্য অব্যাহত রাখতে চাইবে বাংলাদেশ।
The post শামিত-হামজার গোল, প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





