প্রতিমন্ত্রীকে ‘বেকুব’ বললেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক
প্রতিমন্ত্রীকে ‘বেকুব’ বললেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক স্টাফ করেসপন্ডেন্ট ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক বক্তব্যের পর তাকে ‘বেকুব’ বলা পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. তসলিমুল আরেফিনের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) এক […] The post প্রতিমন্ত্রীকে ‘বেকুব’ বললেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
প্রতিমন্ত্রীকে ‘বেকুব’ বললেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এক বক্তব্যের পর তাকে ‘বেকুব’ বলা পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. তসলিমুল আরেফিনের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে নিজের মত প্রকাশ করে বলেন, স্বামী- স্ত্রী দুইজন চাকরী করুক এটা তার পছন্দ নয়। কারণ হিসেবে তিনি সন্তানের উপর প্রভাব পড়ে বলে দাবী করেন।
প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বুধবার (১১ নভেম্বর) সকালে ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. তসলিমুল আরেফিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রতিমন্ত্রীর নাম উল্লেখ না করে কৌশলে কড়া সমালোচনায় লিখেছেন ‘কত বড় বেকুব হলে একজন মানুষ বলতে পারে আমি স্বামী-স্ত্রীর চাকুরি করা পছন্দ করি না’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর নানা শ্রেণি পেশার মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে কয়েকজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এডি (পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল) সহকারী পরিচালক স্যারের সহধর্মিণী ডা. শারমিন খাতুন পলিও এই হাসপাতালের গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট। দুজনেই চাকরি করেন, হয়তো এ জন্য এমন বিরুপ মত প্রকাশ করেছেন।
এদিকে, প্রতিক্রিয়া জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. তসলিমুল আরেফিন রতনের সঙ্গে। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে ম্যাসেঞ্জারে নক করলেও তিনি রেসপন্স করেননি।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, এমন পোস্ট নিয়ে কোন মন্তব্য করতে চাই না। যার যার মতো করে মত প্রকাশ করেছেন। এটা তাদের পার্সোনাল বিষয়। সাংবিধানিক কোন শর্তের মধ্যে পড়ে না।
অন্যদিকে, ওই চিকিৎসক কর্মকর্তা প্রথমত সরকার দলীয় পেশাজীবি সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষ নেতা৷ তারপর তিনি সরকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে আছেন। তিনি কোনভাবেই সরকারের বা সরকারের কোন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করতে পারেন না।
জানা যায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর আকষ্মিকভাবে তিনি ভারপ্রাপ্ত সহকারী পরিচালকের পদে পদায়ন হয়েছেন৷ যোগদানের পর থেকে তিনি নেমপ্লেট, টেবিলের নেমপ্লেট, সিল ও দাপ্তরিক কোন কাগজপত্রে কোথায়ও ভারপ্রাপ্ত শব্দটি ব্যবহার করেন না। একইভাবে তার সহধর্মিণী ডা. শারমিন খাতুন পলি জুনিয়র কনসালটেন্ট হলেও তিনি নিজেকে সহকারী অধ্যাপক ব্যবহার করে প্রেশক্রিপশন প্যাড ও নেমপ্লেট ব্যবহার করছেন৷ এটা নিয়েও রয়েছে নানা গুঞ্জন।
সারাবাংলা/এমএইচ

The post প্রতিমন্ত্রীকে ‘বেকুব’ বললেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





