ইমরান হাশমির রোমান্স নিয়ে আসছে ‘গানমাস্টার জি৯’
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’ নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে উন্মাদনা তুঙ্গে। আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুক্তি পাচ্ছে ছবিটির প্রতীক্ষিত ট্রেলার। আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই মারকাটারি চলচ্চিত্রের। আদিত্য দত্তের পরিচালনায় রোমান্স ও অ্যাকশনের দারুণ এক মিশ্রণ দেখতে পাবেন দর্শক। চলচ্চিত্রটিতে ইমরান হাশমিকে দেখা […] The post ইমরান হাশমির রোমান্স নিয়ে আসছে ‘গানমাস্টার জি৯’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’ নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে উন্মাদনা তুঙ্গে। আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুক্তি পাচ্ছে ছবিটির প্রতীক্ষিত ট্রেলার। আগামী ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই মারকাটারি চলচ্চিত্রের। আদিত্য দত্তের পরিচালনায় রোমান্স ও অ্যাকশনের দারুণ এক মিশ্রণ দেখতে পাবেন দর্শক।
চলচ্চিত্রটিতে ইমরান হাশমিকে দেখা যাবে ঈশ্বর নামের এক সাধারণ দুগ্ধখামারির চরিত্রে। প্রিয়জনদের জীবন যখন বিপদের মুখে পড়ে, তখন তার স্বাভাবিক ও শান্ত জীবনে নেমে আসে চরম সহিংসতা। ইতিমধ্যে প্রকাশিত টিজারে ইমরানের দুর্দান্ত অ্যাকশন রূপের পাশাপাশি জেনেলিয়া দেশমুখের সঙ্গে তার রোমান্টিক রসায়ন বেশ নজর কেড়েছে। আজকের ট্রেলার প্রকাশের ফলে ছবির মূল দ্বন্দ্ব এবং অন্যান্য চরিত্রগুলোর গভীরতা আরও স্পষ্টভাবে সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ হলো ইমরান হাশমি, পরিচালক আদিত্য দত্ত এবং সুরকার হিমেশ রেশমিয়ার দীর্ঘ সময় পর পুনর্মিলন। এর আগে ২০০৫ সালে কালজয়ী সিনেমা ‘আশিক বানায়া আপনে’-তে একসঙ্গে কাজ করেছিলেন তারা, যা ইমরানের ক্যারিয়ারে বিশেষ মাইলফলক তৈরি করেছিল। এবারও ছবির গানগুলোতে সুরের মূর্ছনা ছড়িয়েছেন হিমেশ। এরই মধ্যে প্রকাশিত ‘আফসানা বানায়া আপনে’, ‘দো দিন কি জিন্দেগি’ এবং ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গানগুলো দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
এছাড়াও, পর্দায় এই প্রথম জুটি বাঁধছেন ইমরান হাশমি ও জেনেলিয়া দেশমুখ। ছবিটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। দীপক মুকুট, সংগীতা আহির ও হুনার মুকুটের প্রযোজনায় এসআরই স্টুডিও এলএলপির ব্যানারে নির্মিত এই সিনেমাটি নিয়ে ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে। ট্রেলার মুক্তির পর বক্স অফিসে ছবিটি কেমন সাড়া ফেলে, সেটাই এখন দেখার অপেক্ষা।
The post ইমরান হাশমির রোমান্স নিয়ে আসছে ‘গানমাস্টার জি৯’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





