বাংলাদেশের অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। এবার জাতীয় দলের হয়ে নতুন এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে এই তারকা মিডফিল্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমবার বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন হামজা। আজ রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ম্যাচটি। দলীয় সূত্রের খবর, এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনছেন কোচ। ভুটানের বিপক্ষে বাংলাদেশের […] The post বাংলাদেশের অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। এবার জাতীয় দলের হয়ে নতুন এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে এই তারকা মিডফিল্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথমবার বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন হামজা।
আজ রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ম্যাচটি। দলীয় সূত্রের খবর, এই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনছেন কোচ।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র ম্যাচে ছিলেন না হামজা ও ফারহান আলী ওয়াহিদ। দুজনই ফিরছেন শুরুর একাদশে। তাঁদের জায়গা করে দিতে বাইরে থাকতে হচ্ছে অভিজ্ঞ জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমকে। দীর্ঘদিন জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া জামালের জায়গায় অধিনায়কত্বের আর্মব্যান্ডও পরবেন হামজা।
আক্রমণভাগেও বদল আসছে। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে ৬৯ মিনিটে জয়সূচক গোল করেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এবার তাঁকে শুরু থেকেই খেলানোর পরিকল্পনা রয়েছে কোচের। খেলবেন নম্বর নাইন হিসেবে। অনুশীলনে চোট পাওয়া বিশ্বনাথ ঘোষের জায়গায় একাদশে ঢুকছেন ইব্রাহিম।
ক্লাব ফুটবলে নেতৃত্ব দেওয়ার অনেক অভিজ্ঞতা হামজার আছে। লেস্টার সিটির অনূর্ধ্ব-২৩ দলের নিয়মিত অধিনায়ক ছিলেন তিনি। ইংল্যান্ডের বয়সভিত্তিক দলেও নেতৃত্ব দিয়েছেন। লেস্টারের মূল দলের হয়েও কয়েকটি ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরেছেন। তবে বাংলাদেশের হয়ে ২৯ বছর বয়সী এই ফুটবলারের নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে আজ।
ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের বাংলাদেশ। অন্যদিকে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা। ফলে আজ লংকানদের বিপক্ষে ড্র করতে পারলেও গ্রুপ সেরা হবে বাংলাদেশ। কিন্তু আগের দিন হামজা বলেছেন, আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মেহেদী হাসান, জিদান ইউসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), ফারহান আলী, রাকিব হোসেন, শমিত সোম, কাজেম শাহ ও মোহাম্মদ ইব্রাহিম।
The post বাংলাদেশের অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





