কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক: জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে সম্মেলনে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের প্রতিনিধিরা […] The post কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

তুরস্ক: জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে সম্মেলনে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।’

উপপ্রেস সচিব জানান, সম্মেলনে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড লিডারস সামিটে অংশ নেবেন। পরে তিনি ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও যোগ দেবেন। সম্মেলনে সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম।

হাসান শিপলু আরও জানান, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া, রাতে বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ঢাকা থেকে আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

The post কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.