রোমানিয়া দূতাবাসে কর্মকর্তা-ককর্মচারীদের উপহার না দেয়ার আহ্বান
ঢাকা: রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের কোনো প্রকার উপহার না দেয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে জানায়, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এমতাবস্থায়, দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কোনো ধরনের উপহার, উপঢৌকন, অর্থ বা সুবিধা প্রদানের প্রস্তাব না […] The post রোমানিয়া দূতাবাসে কর্মকর্তা-ককর্মচারীদের উপহার না দেয়ার আহ্বান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের কোনো প্রকার উপহার না দেয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে জানায়, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এমতাবস্থায়, দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কোনো ধরনের উপহার, উপঢৌকন, অর্থ বা সুবিধা প্রদানের প্রস্তাব না দেয়ার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫ (উপহার গ্রহন সংক্রান্ত) অনুযায়ী সরকারি কর্মচারীদের উপহার গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। এ ধরনের উপহার প্রদান বা প্রদানের প্রস্তাব তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে এবং পেশাগত নিরপেক্ষতা সম্পর্কে অনাকাঙ্ক্ষিত প্রশ্নের সৃষ্টি করতে পারে। দূতাবাস মনে করে, উপহার নয়, বরং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রতি সম্মান প্রদর্শনই প্রকৃত সৌজন্য।
দূতাবাসের সকল সেবার বিনিময়ে বিধি অনুযায়ী নির্ধারিত ফি আদায় করা হয় এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় । কোনো উপহার বা ব্যক্তিগত সৌজন্য দূতাবাসের সিদ্ধান্ত, সেবার মান কিংবা অগ্রাধিকারকে প্রভাবিত করে না।
The post রোমানিয়া দূতাবাসে কর্মকর্তা-ককর্মচারীদের উপহার না দেয়ার আহ্বান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





