রাজধানীর গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত

ঢাকা: রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের সূত্রে জানা যায়, আজ সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত […] The post রাজধানীর গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীর গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০  

ঢাকা: রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের সূত্রে জানা যায়, আজ সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

The post রাজধানীর গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.