দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তিতুমীর কলেজ শিবিরের বিক্ষোভ মিছিল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজ ইসলামী ছাত্রশিবির। মিছিলটি রাজধানীর মহাখালীতে অবস্থিত তিতুমীর কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়েছে। মঙ্গলবার (১০ই নভেম্বর) বিকেল সাড়ে চারটায় দিকে কলেজ ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয় মিছিলটি। এ সময় তারা ‘লীগ ধর–জেলে ভর’, ‘ফ্যাসিবাদের ঠিকানা– এই বাংলায় হবে না’, ‘আওয়ামীলীগের […] The post দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তিতুমীর কলেজ শিবিরের বিক্ষোভ মিছিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজ ইসলামী ছাত্রশিবির। মিছিলটি রাজধানীর মহাখালীতে অবস্থিত তিতুমীর কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়েছে।
মঙ্গলবার (১০ই নভেম্বর) বিকেল সাড়ে চারটায় দিকে কলেজ ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয় মিছিলটি। এ সময় তারা ‘লীগ ধর–জেলে ভর’, ‘ফ্যাসিবাদের ঠিকানা– এই বাংলায় হবে না’, ‘আওয়ামীলীগের ঠিকানা– এই বাংলায় হবে না’, ‘ইসলামী ছাত্রশিবির– জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকে।
মিছিল শেষে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, আপনারা দেখতেছেন কী পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রয়েছে। বাসে আগুন দেয়া, জনগণের দুর্ভোগ তৈরি এবং এদেশের মধ্যে পেট্রোল বোমাসহ যত রকমের অবৈধ অস্ত্রপাতি রয়েছে, এসব ব্যবহার করে সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। আমরা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বলতে চাই, যারা এসব অপকর্ম করতে চাইবে, তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য ছাত্রশিবির সোচ্চার আছে। আপনারা অবগত আছেন, দীর্ঘ ১৭ বছর এই স্বৈরাচার ইসলামী ছাত্রশিবিরের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছে, তা আপনারা সকলেই অবগত। এই জুলুম নির্যাতন গুম খুনের রাজনীতি করার পরে এই স্বৈরাচার এদেশের মধ্যে রাজনীতি করার কোন অধিকার রাখে না।
সরকারের প্রতি আহ্বান রেখে তিনি আরো বলেন, আমরা ইসলামী ছাত্রশিবির এই সরকারকে জানাতে চাই, রাষ্ট্রের মধ্যে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের অবস্থান আরও শক্ত করুন। আমরা আমাদের জায়গা থেকে সংগ্রাম চালিয়ে যাব। তবে সরকারের ব্যর্থতার পরিচয় আমরা দেখতে চাই না।
ঢাকা মহানগর উত্তরের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন। দেশে দলটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আইন প্রণয়নের চেয়ে আইন প্রয়োগে বেশি মনোযোগী হতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।
উল্লেখ্য, গতকাল (৯ই নভেম্বর) ভোরে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পূনরায় রাত আনুমানিক দশটার দিকে আবার একই স্থানে ককটেল বিস্ফোরণকালে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ সন্দেহে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
The post দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে তিতুমীর কলেজ শিবিরের বিক্ষোভ মিছিল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





