ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ হারাল ৮ জন 

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৫৯৫ জন আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত […] The post ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ হারাল ৮ জন  first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ হারাল ৮ জন 
১০ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৫৯৫ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৫৯৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, ঢাকা বিভাগে ৫৬৫ জন, খুলনা বিভাগে ২২০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬১৩৬ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।

The post ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ হারাল ৮ জন  first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.