হাইব্রিড মডেলে হবে প্রথম বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোসিয়াম

হাইব্রিড মডেলে হবে প্রথম বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোসিয়াম
১০ জুলাই, ২০২৫ ০০:৪৮  
১০ জুলাই, ২০২৫ ০২:৫০  

প্রথমবারের মতো ঢাকায় জাতীয়ভাবে অনুষ্ঠিতব্য দুই দিনের ‘বাংলাদেশ ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোসিয়ামের (বিইএআর) হাল ধরলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এরই মধ্যে সম্মেলনে যুক্ত হতে নিবন্ধন করেছেন ২১ শতাধিক ব্যক্তি, ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় এবং ১৮টি দেশী সেমিকন্ডাক্টর নকশা ও নির্মাতা প্রতিষ্ঠান। অংশ নিচ্ছে সরকারের ১৮টি মন্ত্রণালয়। কেবল ঢাকা বা বিভাগীয় শহর নয়; পাবনা ও জামালপুরের মতো বিভিন্ন জেলা শহর থেকেও বেশ কিছু বিজ্ঞান ও প্রযুক্তি সংগঠন যোগ দিচ্ছেন এই সম্মেলনে। 

সূত্রমতে, একাডেমি, ইন্ডাস্ট্রি, সরকার ও বিদেশী সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করছে সীমিত বাজেটে বিস্তৃত পরিসরের অংশগ্রহণ নিশ্চিত করতে পুরো অনুষ্ঠান হাইব্রিড মডেলে করতে যাচ্ছেন আয়োজকরা। আশা করছেন, দেশের বাইরে কিংবা প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত সেমিকন্ডাক্টর খাতে নিয়োজিত ব্যক্তিরাও ভার্চুয়ালি যুক্ত হবেন এই সম্মেলনে। সম্মেলন মিডিয়াটেকের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ডব্লিউ প্যাট্রিক উইলসন যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজকরা।  

১৬ জুলাই প্রথম জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম

জানাগেছে, আয়োজনের চূড়ান্ত রূপরেখা ঠিক করতে ৯ জুলাই, বুধবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে এ নিয়ে একটি প্রস্তুতি সভা হয়েছে। আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আইটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমে তৈয়্যব। বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, অধ্যাপক, প্রযুক্তিবিদ, শিল্প উদ্যোক্তারা যুক্ত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে আয়োজনের বিষয় তুলে ধরেন সম্মেলেনের আহ্বায়ক ও পারডু বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের অধ্যাপক মুহাম্মাদ মোস্তফা হোসাইন। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই দিনের সম্মেলনে ৭টি সেশন আলোচনা সভা, একাডেমী, ইন্ডাস্ট্রি ও সরকারের প্রতিনিধিদের সমন্বয়ে ত্রিপক্ষীয় ২টি বিশেষ সেশন এবং বিদেশী সংস্থাগুলোকে নিয়ে একটি এক্সক্লুসিভ বৈঠক হবে। সম্মেলনের যাবতীয় বিষয় একীভূত করে দেশের জন্য কল্যাণকর একটি দিক নির্দেশনা দেয়ো হবে। এতে স্থানীয়দের সঙ্গে ৪০০ এর মতো প্রবাসী বাংলাদেশী অংশ নিচ্ছেন। ভার্চুয়ালি যুক্ত হবেন ৬ শতাধিক বাংলাদেশী বিশেষজ্ঞ। 

সূত্রমতে, ১০ জুলাই সম্মেলনের ভ্যেনু, অতিথি ও কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বার্তা দিতে পারে আইসিটি বিভাগ।

০৮-জুলাই/ডিজিবিটেক/জেএস