‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের’
ঢাকা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় […] The post ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় ট্রাইব্যুনালের অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হয়েছেন। এ কারণে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইন অনুযায়ী, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা তার সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসবে।’
এদিকে শেখ হাসিনার ক্ষেত্রে বেশ কিছু মৌলিক মানবাধিকার কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই দিন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, যা সংবিধানেও উল্লেখ রয়েছে।’
তথ্য উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনা পাসপোর্টের জন্য সরাসরি কোনো আবেদন করেননি। একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
The post ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





