রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আকাশ জানান, সন্ধ্যায় […] The post রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
২২ অক্টোবর, ২০২৬ ০১:০০  

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় রায়হান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আকাশ জানান, সন্ধ্যায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রায়হান। তখন বিমানবন্দরগামী একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে তার। এতে তিনি ছিটকে পাশে পড়ে যান। খবর পেয়ে তিনি রায়হানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মহাখালী রেলগেটে একটি খাবার হোটেলে কাজ করতেন রায়হান। সেখানে একটি মেস বাসায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

The post রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.