যশোরে বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক নিহত
যশোর: যশোরের ঝিকরগাছায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ডভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায়। কাভার্ডভ্যানের নিহত চালকের নাম আতিয়ার রহমান (৫৫)। তিনি ঝিকরগাছার কাটাখাল কলোনীপাড়ার বাসিন্দা। যশোর রেলওয়ে ফাঁড়ির […] The post যশোরে বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যশোর: যশোরের ঝিকরগাছায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ডভ্যান উল্টে চালক নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
কাভার্ডভ্যানের নিহত চালকের নাম আতিয়ার রহমান (৫৫)। তিনি ঝিকরগাছার কাটাখাল কলোনীপাড়ার বাসিন্দা।
যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (এসআই) লিটন মিয়া বলেন, ‘বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুরগির খাদ্যবোঝাই কাভার্ডভ্যানটি রেলক্রসিং পার হওয়ার সময় বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় উল্টে যায়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। দুর্ঘটনায় চালক আতিয়ার রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
The post যশোরে বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





