জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সংবিধান সংশোধন কমিটির

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়। বৈঠকে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই […] The post জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সংবিধান সংশোধন কমিটির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সংবিধান সংশোধন কমিটির
৩ নভেম্বর, ২০২৬ ২৩:০০  

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়। বৈঠকে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষাসহ নানা যুগোপযোগী সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা উল্লেখ করেন যে, যুগে যুগে তরুণরাই জাতিকে সঠিক পথ দেখিয়েছে। তরুণ প্রজন্মের কল্যাণে একটি জনবান্ধব ও যুগোপযোগী সংবিধান প্রণয়নের লক্ষ্যে বর্তমান সংসদ কাজ করে যাচ্ছে। বৈঠকে স্পষ্টভাবে জানানো হয় যে, জুলাই সনদে ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’-এর বিষয়টি সুনির্দিষ্টভাবে বলা হয়েছে এবং এর পূর্ণ বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক। এ সময় জুলাই সনদ ও সংস্কারের বিষয়ে বিরোধী পক্ষের যেকোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণ সমাজের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।

মতবিনিময়কালে সংবিধানে গণঅভ্যুত্থানের দাবি যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই সনদের টেকসই রূপায়ণ, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতার ভারসাম্য আনয়ন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতকরণ, জরুরি অবস্থাসংক্রান্ত বিধানের সংস্কার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও গণভোট চালুর মতো অত্যন্ত সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য ও চীফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

The post জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সংবিধান সংশোধন কমিটির first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.