বাংলাদেশের রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে জাতীয় দলের ১২ জন

কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টার্স এশিয়া কাপকে সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বেশ কয়েকজন। রয়েছেন সাব্বির রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমনরা। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। […] The post বাংলাদেশের রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে জাতীয় দলের ১২ জন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাংলাদেশের রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে জাতীয় দলের ১২ জন
৩ নভেম্বর, ২০২৬ ২৩:০০  

কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টার্স এশিয়া কাপকে সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের বেশ কয়েকজন। রয়েছেন সাব্বির রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমনরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। টুর্নামেন্টের আগে এই প্রাথমিক দল থেকেই চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়া হবে। ঘোষিত দলে ১৯ জনের মধ্যে ১২ জনেরই জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া বাকি সাত জন হলেন- ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় হবে এবারের রাইজিং স্টার্স এশিয়া কাপ। আট দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান খেলবে ‘এ’ দল নিয়ে। অন্যদিকে হংকং, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল অংশ নেবে জাতীয় দল নিয়ে।

বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ ও হংকং। অন্য গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো: রিজওয়ান, মো: সাইফউদ্দিন, মো: জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব, আমিনুল ইসলাম বিপ্লব।

The post বাংলাদেশের রাইজিং স্টার্স এশিয়া কাপের দলে জাতীয় দলের ১২ জন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.