আজও মিরপুরের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ
ঢাকা: রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ তৃতীয় দিনেও সড়কে নামার চেষ্টা করে পোশাক শ্রমিকরা। এসময় এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। সোমবার (২ নভেম্বর) সকালে মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার জরিনা খাতুন […] The post আজও মিরপুরের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ তৃতীয় দিনেও সড়কে নামার চেষ্টা করে পোশাক শ্রমিকরা। এসময় এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
সোমবার (২ নভেম্বর) সকালে মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার জরিনা খাতুন বলেন, শনিবার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের জেরে আজ সকালেও শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছিলেন। তারা মিরপুর-১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে আসার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা গার্মেন্টসের ভেতরে চলে যান। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, গত শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভের মাধ্যমে শুরু হওয়া এই অসন্তোষ গতকাল রোববার প্রকাশ্যে রূপ নেয়। এদিন শ্রমিকদের বিক্ষোভএবং সড়ক অবরোধে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আন্দোলনকারীরা রাস্তায় নামে এবং গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পুলিশের উপর হামলার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে আন্দোলনকারীরা ফিরে যেতে বাধ্য হয়। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, এর ধারাবাহিকতায় আজ সকালেও মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেন। তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে অগ্রসর হতে চাইলে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকা থেকেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশের তৎপরতায় তাদের সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান।
অন্যদিকে, গত দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনার পর মিরপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
The post আজও মিরপুরের সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





