তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেফতার

ঢাকা: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে (১৯) গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, দিশা নামের এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত […] The post তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেফতার
১ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে (১৯) গ্রেফতার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, দিশা নামের এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে, ঘটনার রাতে একটি সিসিটিভি ফুটেজে উত্তরার ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ প্রবেশ করতে দেখা যায় তাহসিফ, দীপ ও দিশা নামের ওই তরুণীকে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তাহসিফ, দীপ ও ওই তরুণী। তারা একটি মোটরসাইকেলে সেখানে যান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে করে পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় ক্যামেরায়।

রেস্টুরেন্টের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাহসিফ ও ওই তরুণী লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর হেলমেট পরা অবস্থায় সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।

The post তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.