পররাষ্ট্র সচিবের পিতার মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের পিতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার (১ নভেম্বর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী এই শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘মো. নূরুল আলম তার বর্ণাঢ্য শিক্ষকতা পেশায় কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে […] The post পররাষ্ট্র সচিবের পিতার মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পররাষ্ট্র সচিবের পিতার মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক
১ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের পিতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মো. নূরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (১ নভেম্বর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী এই শোক প্রকাশ করেন।

তিনি বলেন, ‘মো. নূরুল আলম তার বর্ণাঢ্য শিক্ষকতা পেশায় কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষাবিদ হিসেবে তার অবদান অপরিসীম।’

​প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

​উল্লেখ্য, পররাষ্ট্র সচিবের পিতা মো. নূরুল আলম বার্ধক্যজনিত কারণে শনিবার (৩১ অক্টোবর) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

The post পররাষ্ট্র সচিবের পিতার মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.