থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়া ভীনদেশি রোগীদের ভরসা বাংলাদেশি সোলায়মান

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশসহ বিভিন্ন দেশের রোগীদের কাছে জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ড। তবে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসার কাগজপত্র, ভাষাগত জটিলতা ও যাতায়াত ব্যবস্থাপনায় নানা সমস্যার মুখে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। এসব প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডে কাজ করছে বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ সোলায়মানের উদ্যোগে পরিচালিত সুরা হেলথকেয়ার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, […] The post থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়া ভীনদেশি রোগীদের ভরসা বাংলাদেশি সোলায়

থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়া ভীনদেশি রোগীদের ভরসা বাংলাদেশি সোলায়মান
১৫ অক্টোবর, ২০২৬ ১১:০০  

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশসহ বিভিন্ন দেশের রোগীদের কাছে জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ড। তবে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসার কাগজপত্র, ভাষাগত জটিলতা ও যাতায়াত ব্যবস্থাপনায় নানা সমস্যার মুখে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। এসব প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডে কাজ করছে বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ সোলায়মানের উদ্যোগে পরিচালিত সুরা হেলথকেয়ার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তর্জাতিক রোগীদের হাসপাতালের সঙ্গে যোগাযোগ, বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও প্রক্রিয়ায় সহায়তা, আবাসন, দোভাষী এবং প্রয়োজনে স্থলপথের অ্যাম্বুলেন্স ও এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন তারা। চিকিৎসা শেষে দেশে ফেরার পর ফলোআপ সংক্রান্ত সহযোগিতাও দেওয়া হয়।

ব্যাংককের সুকুমভিত এলাকার সোই-১১-তে অ্যাম্বাসেডর হোটেল সংলগ্ন স্থানে প্রতিষ্ঠানটির অফিস ও ফার্মেসি অবস্থিত। সরেজমিনে প্রতিষ্ঠানটির কার্যক্রম ঘুরে দেখা যায়, বাংলাদেশসহ বিভিন্ন দেশের রোগী ও তাদের স্বজনেরা চিকিৎসাসংক্রান্ত তথ্য ও সহযোগিতার জন্য সেখানে আসছেন। প্রতিষ্ঠানটির কর্মী ও পরামর্শকেরা হাসপাতালের সেবা, চিকিৎসক নির্বাচন এবং অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে তাদের তথ্য দিচ্ছেন।

সুরা হেলথকেয়ারের ইন্টারন্যাশনাল পেশেন্ট কো-অর্ডিনেটর তানভীর রহমান আকাশ বলেন, ‘রোগীদের দ্রুততম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে সহযোগিতা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে রোগীর চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তা রোগীকে জানানো হয়। রোগীর চিকিৎসার প্রয়োজন এবং সংশ্লিষ্ট হাসপাতালের প্রক্রিয়া অনুযায়ী পুরো কার্যক্রম সমন্বয়ের চেষ্টা করা হয়।’

প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আধুনিক চিকিৎসাপদ্ধতি, উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবার কারণে থাইল্যান্ড আন্তর্জাতিক রোগীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিদেশি রোগীদের এসব সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে দেশটির ১৫টি হাসপাতালের তিন শতাধিক চিকিৎসক ও বিশেষজ্ঞের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

সোলায়মান জানান, রোগীদের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতে সহযোগিতা করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র, হাসপাতালের নথি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর নির্ভর করে তিন থেকে চার কার্যদিবসের মধ্যে মেডিকেল ভিসা প্রক্রিয়াকরণে সহায়তা দেওয়ার চেষ্টা করে প্রতিষ্ঠানটি। তবে ভিসা অনুমোদন ও ইস্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

চিকিৎসার পাশাপাশি ভ্রমণ ব্যবস্থাপনা

বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের জন্য চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের পাশাপাশি ভ্রমণ ও অবস্থান সংক্রান্ত বিভিন্ন বিষয়ও সমন্বয় করে সুরা হেলথকেয়ার।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশের রোগীদের সেবা দেওয়ার মাধ্যমে কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা চলছে। বিদেশে চিকিৎসা নিতে গিয়ে রোগী ও তাদের স্বজনেরা যাতে হাসপাতালের সঙ্গে যোগাযোগ, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, প্রয়োজনীয় নথিপত্র এবং যাতায়াত ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সহযোগিতা পান, সেটিই তাদের কাজের অন্যতম লক্ষ্য।

The post থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাওয়া ভীনদেশি রোগীদের ভরসা বাংলাদেশি সোলায়মান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.