সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম

কুষ্টিয়া: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহিদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের […] The post সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম first appeared on Sarabangla | Breaking News | Sports

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম
১৪ অক্টোবর, ২০২৬ ২৩:০০  

কুষ্টিয়া: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি তা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ করা হয়। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহিদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সে সব জেলার এমপিরা ১১ দলীয় জোটের। তারা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারে। যেসব জেলায় বিএনপির এমপিরা রয়েছেন সেসব জেলায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগের কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখা হবে।’

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি গাড়িতে ওঠার সময় সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ঘটে।

পরে প্রতিমন্ত্রী সেতু নির্মাণের দুটি স্থান ঘুরে দেখেন। এ সময় জেলার বর্তমান এবং সাবেক বিএনপির দলীয় সাংসদরা ও শহিদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ উপস্থিত ছিলেন।

The post সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.