চার্চের ৭০ কেজির ঘণ্টা চুরি: চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট সংলগ্ন ‘সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ’ থেকে চুরি হওয়া আলোচিত ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির ঘটনায় চক্রের মূল হোতাসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-২। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য জানিয়েছেন। গ্রেফতাররা হলেন- চুরি চক্রের মূল হোতা মো. আলমগীর হোসেন (৪৫), […] The post চার্চের ৭০ কেজির ঘণ্টা চুরি: চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চার্চের ৭০ কেজির ঘণ্টা চুরি: চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪
১২ অক্টোবর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট সংলগ্ন ‘সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ’ থেকে চুরি হওয়া আলোচিত ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির ঘটনায় চক্রের মূল হোতাসহ ৪ জন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-২।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- চুরি চক্রের মূল হোতা মো. আলমগীর হোসেন (৪৫), চোরাই ঘণ্টার ক্রেতা মো. রিফাতুল ইসলাম অন্তর (২৫), রহিম বাদশাহ (৪১) এবং সোহাগ (২৯)। এর মধ্যে মূল হোতা আলমগীর হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আগে থেকেই ১টি ডাকাতির প্রস্তুতি ও ২টি সিঁধেল চুরির মামলা রয়েছে।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, গত ১ অক্টোবর চার্চের মূল্যবান বিভিন্ন ধাতু দিয়ে তৈরি এবং প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যমানের ৭০ কেজি ওজনের ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই এসআরবি-২ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর মোহাম্মদপুর থেকে রহিম বাদশাহ এবং গাজীপুর থেকে সোহাগকে আটক করা হয়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ১১ অক্টোবর লালমাটিয়া এলাকা থেকে চক্রের মূল হোতা আলমগীর ও ক্রেতা রিফাতুলকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, চুরি হওয়া ঘণ্টাটি গত ২ অক্টোবর লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছিল মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

The post চার্চের ৭০ কেজির ঘণ্টা চুরি: চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.