যাত্রাবাড়ীতে ব্যাগে নারীর ৪ টুকরা লাশ উদ্ধার, স্বামী আটক
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি মীরহাজিরবাগ এলাকায় একটি বাসা থেকে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত সারে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মীরহারাজিরবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের স্বামী দুলালকে (৫০)আটক করেছে পুলিশ। নিহত নারীর নাম শিরিন বেগম (৩৫)। তার বাড়ি […] The post যাত্রাবাড়ীতে ব্যাগে নারীর ৪ টুকরা লাশ উদ্ধার, স্বামী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি মীরহাজিরবাগ এলাকায় একটি বাসা থেকে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত সারে ৩টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মীরহারাজিরবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এই ঘটনায় নিহতের স্বামী দুলালকে (৫০)আটক করেছে পুলিশ।
নিহত নারীর নাম শিরিন বেগম (৩৫)। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বিখাখালি গ্রামে। বাবার নাম মৃত-সোহরাব আলী।
যাত্রাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. একে এম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাতে মীরহাজীরবাগের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয। এসময় ওই নারীর দেহ চার টুকরা করা ছিল।এবং ঘটনাস্থল থেকে নারীর স্বামীকে আটক করা হয়েছে।
মইনুদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই নিহত নারীর অন্য কারো সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এ কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। এর জের ধরে গতরাতে কোনো এক সময় স্বামী দুলাল তার স্ত্রীকে হত্যা করেন। এ সময় তিনি স্ত্রীর ধড় থেকে মাথা আলাদা, ঊরু থেকে দুই পা আলাদা করে লাশ চার টুকরা করেন। পরে লাশের টুকরাগুলো একটি ব্যাগে রাখেন।
তিনি আরও জানান, নিহতের এক ছেলে চট্রগাম ও এক মেয়ে গাজীপুরে থাকেন। তাদেরকে খবর দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
The post যাত্রাবাড়ীতে ব্যাগে নারীর ৪ টুকরা লাশ উদ্ধার, স্বামী আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





