৩দিন ঠাকুরগাঁওয়ের ভোট পর্যবেক্ষণ করবে ইসির ২৬ কর্মকর্তা
ঢাকা: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের নিরপেক্ষতা বজায় রাখা এবং কেন্দ্রগুলোতে প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে তদারকির লক্ষ্যে ভোটগ্রহণের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত টানা ৩ দিন মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন কমিশনের ২৬ জন কর্মকর্তা। রোববার (১১ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই […] The post ৩দিন ঠাকুরগাঁওয়ের ভোট পর্যবেক্ষণ করবে ইসির ২৬ কর্মকর্তা first appeared on Sarabangla | Breaking

ঢাকা: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের নিরপেক্ষতা বজায় রাখা এবং কেন্দ্রগুলোতে প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে তদারকির লক্ষ্যে ভোটগ্রহণের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত টানা ৩ দিন মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন কমিশনের ২৬ জন কর্মকর্তা।
রোববার (১১ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠির মাধ্যমে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে অবাধ ও সুশৃঙ্খল করতেই কমিশন এই কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে রংপুর অঞ্চলের আওতাধীন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকেই এই পর্যবেক্ষকদের বাছাই করতে বলা হয়েছে। চূড়ান্ত তালিকায় ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার ঠাকুরগাঁও পৌরসভার প্রতি ৩টি ওয়ার্ডের জন্য একজন এবং প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে মোট ২৬ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, পর্যবেক্ষকেরা আগামী ২৮ অক্টোবর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন এবং রিটার্নিং কর্মকর্তা সেদিনই তাদের এলাকা বন্টন করে সেই তালিকা ইসি সচিবালয়ে পাঠাবেন। নির্ধারিত এলাকায় অবস্থানকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, জাল ভোট কিংবা অবৈধ প্রভাব বিস্তারের মতো কোনো অনিয়ম নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে টেলিফোন বা মুঠোফোনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করবেন। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ইসি সচিবালয়ে বিস্তারিত পর্যবেক্ষণ প্রতিবেদন দাখিল করতে হবে।
The post ৩দিন ঠাকুরগাঁওয়ের ভোট পর্যবেক্ষণ করবে ইসির ২৬ কর্মকর্তা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





