বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, ১২ দালালের সাজা

ঢাকা: বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর দারুস সালামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ অক্টোবর) বিকেটিটিসি এলাকায় এসআরবি-৪-এর অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দেন। এসআরবি জানায়, […] The post বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, ১২ দালালের সাজা first appeared on Sarabangla | Bre

বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, ১২ দালালের সাজা
৯ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: বিদেশে চাকরি ও ওয়ার্কিং ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর দারুস সালামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে সাজা ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেটিটিসি এলাকায় এসআরবি-৪-এর অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে অর্থদণ্ড দেন।

এসআরবি জানায়, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) লিখিত অভিযোগের ভিত্তিতে কয়েকদিন ধরে এসআরবি-৪ ছায়াতদন্ত করছিল। তদন্তে চক্রটির বিরুদ্ধে বিদেশে চাকরির ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ প্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—পটুয়াখালীর সবুজ (৩ মাস), সিরাজগঞ্জের শামীম (৩ মাস), সিরাজগঞ্জের সুজন (১ মাস), পাবনার শাহিন (২১ দিন), কিশোরগঞ্জের আবুল বাসার (১৫ দিন), ভোলার হারুন (৭ দিন) এবং শরীয়তপুরের সুরুজ মিয়া (৭ দিন)।

অর্থদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন—কিশোরগঞ্জের দুর্জয় (১০ হাজার টাকা) ও কাইয়ুম (৪ হাজার টাকা), রংপুরের রেজাউল করিম (৫ হাজার টাকা) এবং ভোলার রিয়াজ (২ হাজার টাকা) ও কামরুন নাহার (১ হাজার টাকা)।

এসআরবি আরও জানায়, বিকেটিটিসি কেবল কারিগরি প্রশিক্ষণ ও সনদ প্রদান করে থাকে, তারা কর্মী পাঠায় না। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল পুরোপুরি বিনা খরচে বৈধ উপায়ে কর্মী পাঠায় এবং প্রতি শুক্র ও শনিবার বিকেটিটিসি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করে।

এসআরবির ভাষ্য, এই সুযোগ কাজে লাগিয়ে দালাল চক্রটি বিদেশে কর্মসংস্থানের আশ্বাস দিয়ে প্রার্থীদের কাছ থেকে ৪০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত নিতো।

এ ছাড়া বিদেশে গমনেচ্ছু প্রার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এসআরবি-৪। সংস্থাটি বলেছে, কোনো ধরনের নগদ লেনদেন বা প্রলোভনে না পড়ে সরকারি ও অনুমোদিত সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে বৈদেশিক কর্মসংস্থানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

The post বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, ১২ দালালের সাজা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.