বাংলাদেশের প্রবাসী ভোটিং মডেল বিশ্বে অন্যন্য: নেপালের ইসি
ঢাকা: নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা বলেছেন, প্রবাসী ভোটিং পদ্ধতিতে বাংলাদেশ মডেলটি বিশ্বে অন্যন্য। এটি সন্তোষজনক ও গ্রহণযোগ্য। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পোস্টাল ভোটিং নিয়ে নির্বাচন ভবনে দু’দিন অভিজ্ঞতাগ্রহণ কার্যক্রম শেষে এমন মন্তব্য করেন তিনি। রাজীব সুব্বা বলেন, আইডিইএ সার্ভিসেসের ওসিভি ধারণা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। বাংলাদেশ কমিশনের এই সফল উদ্যোগটি […] The post বাংলাদেশের প্রবাসী ভোটিং মডেল বিশ্বে অন্যন্য: নেপালের ইসি first appeared on Sarabangla | Breakin

ঢাকা: নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা বলেছেন, প্রবাসী ভোটিং পদ্ধতিতে বাংলাদেশ মডেলটি বিশ্বে অন্যন্য। এটি সন্তোষজনক ও গ্রহণযোগ্য।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পোস্টাল ভোটিং নিয়ে নির্বাচন ভবনে দু’দিন অভিজ্ঞতাগ্রহণ কার্যক্রম শেষে এমন মন্তব্য করেন তিনি।
রাজীব সুব্বা বলেন, আইডিইএ সার্ভিসেসের ওসিভি ধারণা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। বাংলাদেশ কমিশনের এই সফল উদ্যোগটি একটি উল্লেখযোগ্য মাইলফলক; যা বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সমগ্র বিশ্বের নির্বাচনী প্রক্রিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ। আমি শুনছি যে বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশের কাছ থেকে শিখছে, যাতে তারা তাদের নিজেদের দেশে এই প্রক্রিয়াটি আরও কীভাবে এগিয়ে নিতে পারে সে সম্পর্কে জানতে পারে। তাই আমরা সামনের দিকে আরও অনেক কিছুর প্রত্যাশা করছি। এটি আলোচনার শেষ নয়, বরং এটি কেবল আলোচনার শুরু মাত্র। ভবিষ্যতে আমরা একই পথে একসঙ্গে এগিয়ে যাব, একে অপরের কাছ থেকে শিখব।
তিনি আরও বলেন, আমরা এখনো গবেষণার পর্যায়ে রয়েছি যে আমাদের দেশের প্রেক্ষাপট ও পটভূমি অনুযায়ী কোন পদ্ধতি ব্যবহার করা উচিত। উদাহরণস্বরূপ, রেমিট্যান্স এবং দেশে ফিরে আসা কঠোর পরিশ্রমী মানুষদের যে অবদান, আমরা সবাইকে যুক্ত করতে চাই এবং যতটা সম্ভব খরচ বাঁচাতে চাই। ওসিভি-র বাংলাদেশের এই মডেলটি খুবই গ্রহণযোগ্য বা সন্তোষজনক। তবে এ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেবল আমরা একা নই, সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে। তবে তা সত্ত্বেও, এটি অত্যন্ত সম্ভাবনাময় একটি পদ্ধতি যা আমরা গ্রহণ করতে পারি।
উল্লেখ্য, ত্রয়োদস জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের প্রচলণ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। এক্ষেত্রে দেশে ও দেশের বাইরে বসবাসরত প্রবাসীদের জন্য এই ব্যবস্থা করা হয়। দেশের ভেতরে যারা নির্বাচিত দায়িত্বে থাকেন, সরকারি চাকরিজীবি ও কয়েদীদের এই সুযোগ দেওয়া হয়। আর দেশের বাইরে বসবাসরত প্রবাসীরাও পান এই সুযোগ। এজন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ তৈরি করে ইসি। এতে নিবন্ধন করলেই ফিরতি খামসহ ভোটারের ঠিকানায় ব্যালট পাঠিয়ে দেওয়া হয়। ভোটাররা ভোট দিয়ে ফিরতি খাম নিকটস্ত পোস্টবক্সে জমা দিলেই তা পৌঁছে যায় সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার হাতে।
The post বাংলাদেশের প্রবাসী ভোটিং মডেল বিশ্বে অন্যন্য: নেপালের ইসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





