ব্যক্তিগত ভ্রমণে মানি চেঞ্জার থেকে একবারে নেওয়া যাবে ৩ হাজার ডলার
ঢাকা: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ব্যক্তিগত ভ্রমণ কোটা বা ‘প্রাইভেট ট্রাভেল এনটাইটেলমেন্ট’-এর বিপরীতে লাইসেন্সধারী মানি চেঞ্জার থেকে একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার নিতে পারবেন বাংলাদেশি নাগরিকেরা। এতদিন এই সীমা ছিল দুই হাজার ডলার। বৃহস্পতিবার(৮ অক্টোবার) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২-এর পরিচালক মুনিরা […] The post ব্যক্তিগত ভ্রমণে মানি চেঞ্জার থেকে একবারে নেওয়া যাবে ৩ হাজার ডলার first appeared o

ঢাকা: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ব্যক্তিগত ভ্রমণ কোটা বা ‘প্রাইভেট ট্রাভেল এনটাইটেলমেন্ট’-এর বিপরীতে লাইসেন্সধারী মানি চেঞ্জার থেকে একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার নিতে পারবেন বাংলাদেশি নাগরিকেরা। এতদিন এই সীমা ছিল দুই হাজার ডলার।
বৃহস্পতিবার(৮ অক্টোবার) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২-এর পরিচালক মুনিরা ইসলাম এতে সই করেছেন। এতে সব লাইসেন্সধারী মানি চেঞ্জার ও বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলারদের বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ নভেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর-৩১ অনুযায়ী, লাইসেন্সধারী মানি চেঞ্জারগুলো বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে সর্বোচ্চ দুই হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রার নোট ও কয়েন বিক্রি করতে পারত।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন একজন বিদেশগামী বাংলাদেশি নাগরিকের প্রযোজ্য বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সধারী মানি চেঞ্জার একবারে সর্বোচ্চ তিন হাজার মার্কিন ডলার সমপরিমাণ নোট ও কয়েন বিক্রি করতে পারবে।
তবে কোনো গ্রাহকের প্রাপ্য ভ্রমণ কোটার বাকি অংশ থাকলে তা অন্য অবাধে রূপান্তরযোগ্য বা ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার নোট ও কয়েনে দেওয়া যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকের অবশিষ্ট ভ্রমণ কোটার পরিমাণ এবং ওই মুদ্রার প্রাপ্যতা বিবেচনা করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, এ বিষয়ে লাইসেন্সধারী মানি চেঞ্জারগুলোর জন্য প্রযোজ্য অন্যান্য বিধিবিধান অপরিবর্তিত থাকবে। সার্কুলারে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি জানাতে হবে মানি চেঞ্জারগুলোকে।
The post ব্যক্তিগত ভ্রমণে মানি চেঞ্জার থেকে একবারে নেওয়া যাবে ৩ হাজার ডলার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





