পাতারটেকে সাত হত্যা: হাসিনাসহ ১০ আসামির শুনানি ২৮ অক্টোবর

ঢাকা: গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। মামলার অপর আসামিরা […] The post পাতারটেকে সাত হত্যা: হাসিনাসহ ১০ আসামির শুনানি ২৮ অক্টোবর first appeared

পাতারটেকে সাত হত্যা: হাসিনাসহ ১০ আসামির শুনানি ২৮ অক্টোবর
৬ অক্টোবর, ২০২৬ ২২:০০  

ঢাকা: গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

মামলার অপর আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, সাবেক এসবি প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান, গাজীপুরের সাবেক পুলিশ সুপার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, বগুড়ার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এবং সাবেক সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার, সোয়াট) এসএম জাহাঙ্গীর হাছান। এ মামলায় বর্তমানে একেএম শহীদুল হক ও আসাদুজ্জামান মিয়া গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন। এরপর আসামিপক্ষের শুনানির কথা ছিল। তবে এরই মধ্যে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য থাকলেও চিফ প্রসিকিউটর ছুটিতে থাকায় সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত আগামী ২৮ অক্টোবর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

পাতারটেকে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, দেশের বিভিন্ন স্থান থেকে সাতজনকে তুলে নিয়ে বগুড়ায় পুলিশের একটি গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল। পরে ২০১৬ সালের ৮ অক্টোবর তাদের গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকার সোলায়মান সরকারের বাড়িতে নেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগ, এরপর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেতৃত্বে সেখানে জঙ্গিবিরোধী অভিযানের নামে ‘জঙ্গি নাটক’ সাজানো হয়। ওই অভিযানে সোয়াট সদস্যরা গুলি করে সাতজনকে হত্যা করেন। অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন শরতের তুফান’।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের দাবি, হত্যাকাণ্ডের পরও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়। মরদেহ নিতে এলে পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় শনাক্ত হওয়া তিনজন হলেন— মো. ইবরাহীম, ফরিদুল ইসলাম আকাশ ও সাইফুর রহমান। এর মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেন ইবরাহীমের বাবা।

প্রসিকিউটর তামিমের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বলপূর্বক গুমসহ বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড সংঘটিত করেছে। পাতারটেকের ঘটনাটিও এরই অংশ বলে দাবি করছে প্রসিকিউশন।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এখন ট্রাইব্যুনাল-২-এ আগামী ২৮ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।

The post পাতারটেকে সাত হত্যা: হাসিনাসহ ১০ আসামির শুনানি ২৮ অক্টোবর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.